ইতিহাস ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ বছর আগের মতোই কাজ করছি: ক্যারিয়ার ও দর্শন নিয়ে রুনা খান

১০ বছর আগের মতোই কাজ করছি: ক্যারিয়ার ও দর্শন নিয়ে রুনা খান
_সংগৃহীত ছবি

দুই দশকের অভিনয়জীবনে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সবসময়ই বেছে বেছে কাজ করার পক্ষে। বছরে তিন থেকে চারটির বেশি কাজে যুক্ত না হলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং নিজের অবস্থান ও জীবনদর্শন নিয়েই সন্তুষ্ট এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, ব্যক্তি হিসেবে তিনি কোনো বিষয়েই কট্টর নন। তার ভাষায়, “জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারও ভালো লাগবে, আবার কারও লাগবে না—এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু একটু সহজভাবে দেখা।”

নিজের কাজের ধরন সম্পর্কে তিনি জানান, গত ১৫ বছর ধরে একটি নির্দিষ্ট নিয়ম মেনেই তিনি কাজ করছেন। দীর্ঘ ক্যারিয়ার পার করলেও কাজের পরিমাণ কম হওয়াকে তিনি কখনো নেতিবাচকভাবে দেখেননি।

রুনা খান বলেন, “আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য প্রায় তিন বছর বিরতি নিয়েছিলাম। এরপর থেকে বছরে তিন থেকে চারটি কাজই করছি।”

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার ও দৃশ্যমানতা অনেক বেড়েছে উল্লেখ করে তিনি জানান, তবুও নিজের জায়গা থেকে তিনি একচুলও সরে যাননি। তার কথায়, “১০ বছর আগেও আমি বছরে চার-পাঁচটি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই সবচেয়ে বড় বিষয়।”

আরো পড়ুন...  প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়িতে শিক্ষা অংশীজনদের মতবিনিময় সভা

এদিকে, অভিনয়ে নতুন চ্যালেঞ্জ হিসেবেও দেখা যাবে রুনা খানকে। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আলী জুলফিকার জাহেদী পরিচালিত এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম ও আফফান মিতুল। ছবিটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হয়েছে।

এ ছাড়া একই পরিচালকের নতুন চলচ্চিত্র ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন রুনা খান। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হবে এই সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০