এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
১৬ এপ্রিল ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় জমি দখলের অভিযোগ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মহিষকান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হনুফা বেগম (৪০)-এর মালিকানাধীন প্রায় ২ একর ৩২ শতাংশ জমি রয়েছে। তার স্বামী ইলিয়াস তালুকদার দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় জমি দেখভালের দায়িত্ব তার ওপরই বর্তায়। এই সুযোগে উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি পরিচয়দানকারী মামুন অর রশিদ ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী হনুফা বেগমের দাবি, জমি দখলের পাশাপাশি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি বলেন, “আমি একজন নারী, একা বসবাস করি। আমার স্বামী বিদেশে থাকায় আমাকে দুর্বল মনে করে জমি দখলের চেষ্টা চলছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে অভিযুক্ত মামুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি ১ নম্বর চেচরী রামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে এবং আমার মানহানি করার চেষ্টা করছে।” তিনি আরও জানান, অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনি অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

আরো পড়ুন...  ডিবি প্রধান হারুনের নির্যাতনের শিকার ছাত্রদলের কেন্দ্রীয় পদপ্রার্থী সজীব রায়হান

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন, যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং দ্রুত ন্যায়বিচার পাওয়ার আশায় রয়েছেন।

সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে গাঁজাসহ নারী আটক

নোয়াখালীতে অবৈধ তেল মজুদ, আটক ৪

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নড়াইলে পাওনা টাকায় ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ

পাটগ্রামে জনদুর্ভোগ নিয়ে মতবিনিময় সভা

চৌদ্দগ্রামে তিন ভাইয়ের বিরোধে সংঘাত, মামলা-আতঙ্কে পরিবার

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হরমুজ প্রণালি খুললেও শর্ত রাখলেন ট্রাম্প, বহাল থাকছে নৌ অবরোধ

মসজিদে মাদকবিরোধী বার্তা

১০

কাইঞ্জার খাল পুনঃখননের উদ্বোধন

১১

বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

১২

গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

১৩

অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার

১৪

জগন্নাথপুরে শিক্ষাসামগ্রী বিতরণ

১৫

তেল পাম্পে অনিয়মের ভিডিও করায় সাংবাদিককে মারধর, পুলিশ প্রত্যাহার

১৬

রাজনীতিতে আগ্রহ বাড়ছে: স্পিকার

১৭

কাঠালিয়ায় ক্যাশলেস ভিশন বাস্তবায়নে ডিজিটাল ক্যাম্পেইন

১৮

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

১৯

পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

২০