শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ধানের শীষের নির্বাচনী পথসভা ও গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব মুজিবর রহমানের পক্ষে কালিয়াকৈর পৌরসভা ৫নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।

বুধবার বিকেলে (৪ ফেব্রুয়ারি ২০২৬) হরতকিতলা ৫নং ওয়ার্ড আমতলা এলাকা থেকে পথসভা শুরু হয়ে মাইওয়ান ও বাদশা হাউজ এলাকা পর্যন্ত নির্বাচনকালীন প্রচারণা কার্যক্রম চলেছিল। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনায় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

এ কর্মসূচিতে কালিয়াকৈর ৫নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয়। সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম (চান মিয়া) এবং সাবেক কাউন্সিলর ও যুগ্ম সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বেলাল গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যুবদলের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, মোঃ সাইদুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ নাজমুল সরকার, মোঃ শওকত হোসেন, লিটন, তাইজুল ও আরিফ হোসেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ছিলেন মোঃ খোরশেদ আলম ও মোঃ সোহাগ হোসেন। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ সারোয়ার হোসেন হৃদয়, সিনিয়র সহ-সভাপতি জিহাদ, যুগ্ম সম্পাদক ফাহাদ, রিফাত, সিফাত, সাহেদ, সিয়াম, আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  টাঙ্গাইল সফরের পথে চন্দ্রায় তারেক রহমানকে নেতাকর্মীদের অভ্যর্থনা

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী মুজিবর রহমান বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষ প্রতীকের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষই বিজয়ী হবে। এছাড়াও গাজীপুর-১ আসনে উন্নয়ন অব্যাহত রাখাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের একতাবদ্ধভাবে মাঠে কাজ করার মাধ্যমে জনগণের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ এই পথসভাকে প্রাণবন্ত করেছে এবং নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে।

পথসভা ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষ এবং এলাকাবাসী ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। নেতৃত্বের সঙ্গে সাধারণ জনগণের সরাসরি সংযোগের এই কার্যক্রম নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রভাবকে আরও শক্তিশালী করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০