আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ‘জনগণের মুখোমুখি’ সংলাপে ১০ প্রার্থী

খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী নাগরিক সংলাপ ‘জনগণের মুখোমুখি’। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে সুজন—সুশাসনের জন্য নাগরিক, খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি নাগরিকদের প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

মোট ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। তারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, বিদ্যুতায়ন, পর্যটন বিকাশ, নারী ক্ষমতায়ন, মাদক নিয়ন্ত্রণ এবং পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিকদের প্রশ্নের জবাব দেন। একই সঙ্গে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে তাঁদের কর্মপরিকল্পনা প্রকাশ করেন।

প্রার্থীরা অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। এছাড়া খাগড়াছড়িকে নিরাপদ, শান্তিপূর্ণ ও পর্যটনবান্ধব জনপদে রূপান্তর করার অঙ্গীকারও জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

* বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইঁয়া

* বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী

* জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা

* বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর উশোপ্রু মারমা

* ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার (হাতপাখা)

* ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নূর ইসলাম

আরো পড়ুন...  কাঠালিয়ায় ঈদ সামগ্রী বিতরণ

* বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা

* গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা

* স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ও সমীরণ দেওয়ান

একজন প্রার্থী জিরুনা ত্রিপুরার অনুপস্থিতি কিছু কৌতূহল সৃষ্টি করলেও, বাকি ১০ প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

সুজন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন ইউসুফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সনাক ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার। এতে সুজনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

সুজন নেতৃবৃন্দ জানান, এই সংলাপের মূল উদ্দেশ্য হলো ভোটারদের সচেতন করা, প্রার্থীদের প্রতিশ্রুতি জনসম্মুখে তুলে ধরা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০