খুবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খুবির অপরাজিতা হলের পানিতে লাল পোকার উপদ্রব, নেই স্থায়ী সমাধান

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা আবাসিক হলের পানিতে লাল পোকার উপদ্রব দীর্ঘদিন ধরে ছাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্যাপ খুললেই পানির সঙ্গে সুতোলি পোকার মতো লাল রঙের পোকা ও বিভিন্ন ধরনের ময়লা বেরিয়ে আসছে বলে অভিযোগ করেছেন হলের আবাসিক ছাত্রীরা। শুধু গোসলের পানিতেই নয়, মাঝে মাঝে খাবার পানিতেও ময়লার উপস্থিতি দেখা যাচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলের তুলনায় অপরাজিতা হলে এই সমস্যার প্রকোপ তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রতিদিন একই পানি দিয়ে গোসল, কাপড় ধোয়া ও অন্যান্য কাজ করতে হওয়ায় তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই পানি ব্যবহার করছেন। যদিও খাবার পানির জন্য আলাদা ট্যাংকের ব্যবস্থা রয়েছে, তবুও সেখানেও মাঝে মাঝে ময়লা পাওয়ার অভিযোগ রয়েছে। ফলে অনেকে বাইরে থেকে পানি এনে ব্যবহার করলেও সবার পক্ষে তা নিয়মিত করা সম্ভব হচ্ছে না।

হলের কয়েকজন আবাসিক ছাত্রী জানান, পানিতে পোকার উপস্থিতির কারণে তারা সবসময় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন থাকেন। কেউ কেউ ছাঁকনি ব্যবহার করে পানি ছেঁকে নেওয়ার চেষ্টা করলেও সব সময় তা সম্ভব হয় না। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সমস্যার স্থায়ী সমাধান করা প্রয়োজন।

আরো পড়ুন...  খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এ বিষয়ে অপরাজিতা হলের দায়িত্বপ্রাপ্ত সহযোগী প্রভোস্ট অধ্যাপক শারমিন কবির বলেন, হলে সাব-মার্সেবল পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা হয়, ফলে পানির উৎসে পোকা থাকার সম্ভাবনা খুব কম। তবে ছাদে অবস্থিত পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করা হলে সেখানে পোকা জন্মাতে পারে। তিনি জানান, খাবার পানির ক্ষেত্রে ফিল্টারিংয়ের ব্যবস্থা থাকলেও গোসলের পানির জন্য ফিল্টারিং ব্যবস্থা রাখা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, গোসলের পানির ট্যাংক প্রতিদিন পরিষ্কার করা না গেলেও সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করার নির্দেশনা রয়েছে। স্থায়ী সমাধানের বিষয়ে তিনি বলেন, নতুন পানির লাইন স্থাপন বা বড় ধরনের পরিবর্তনের জন্য বড় বাজেট প্রয়োজন, যা শুধু হল কর্তৃপক্ষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাছাড়া অধিকাংশ পানির পাইপ ভবনের নিচ দিয়ে স্থাপন করা থাকায় সেগুলো পরিবর্তন করা ঝুঁকিপূর্ণও হতে পারে। ভবিষ্যতে সুযোগ থাকলে নতুন পানির লাইন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এদিকে, অপরাজিতা হলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্টাফ অঞ্জলী দেবী জানান, গোসলের পানির ট্যাংক মাসে দুইবার, খাবার পানির ট্যাংক মাসে চারবার এবং খাবার পানির ফিল্টার মাসে তিনবার পরিষ্কার করা হয়।

আরো পড়ুন...  তারেক রহমানের সভা ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দপ্তর ফাঁকা, সেবা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

তবে নিয়মিত পরিষ্কারের দাবি থাকলেও বাস্তবে পানিতে পোকার উপদ্রব কমছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। ফলে বিষয়টি নিয়ে প্রশাসনের আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রত্যাশা করছেন অপরাজিতা হলের আবাসিক ছাত্রীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০