খুবি প্রতিনিধি:
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবন নামে পরিচিত ৩ নম্বর একাডেমিক ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার অভিযোগে আলোচনায় রয়েছে। নিয়মিত একাডেমিক কার্যক্রম চললেও ভবনটির পরিবেশ ও সুযোগ-সুবিধা দিন দিন শিক্ষাবান্ধবতা হারাচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি একাডেমিক ভবন থাকলেও বর্তমানে তিনটিতে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং একটি ভবন এখনো নির্মাণাধীন। চারতলা বিশিষ্ট ৩ নম্বর একাডেমিক ভবনটিতে তিনটি স্কুলের অধীনে ৯টি ডিসিপ্লিন এবং প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের আওতাধীন আরও দুটি ডিসিপ্লিনের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে অন্যান্য ভবনের তুলনায় এখানে শিক্ষার্থী ও লোকসমাগমের চাপ বেশি।

শিক্ষার্থীদের অভিযোগ, এত বেশি ব্যবহার সত্ত্বেও ভবনটিতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। অধিকাংশ বাথরুম অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এবং অনেকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া দেয়ালের প্লাস্টার খসে পড়ার ঘটনাও নিয়মিত ঘটছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কাঠামোগত সংস্কারের অভাবে ভবনটির সার্বিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ মোস্তফা বলেন,
“এই একাডেমিক ভবনের সিঁড়ি, করিডর ও ক্লাসরুমের সামনে সব সময় ধুলাবালি ও ময়লা জমে থাকে। ওয়াশরুমগুলোর অবস্থা অত্যন্ত অস্বাস্থ্যকর। কর্তৃপক্ষের কাছে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

আরো পড়ুন...  খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিয়মিত ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই পরিস্থিতি নিয়ে তারা চরম অসন্তুষ্ট। শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা টেকসই হয়নি এবং কিছুদিন পরই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যায়। অন্যান্য একাডেমিক ভবনের তুলনায় ৩ নম্বর ভবনের সুযোগ-সুবিধা অনেকটাই অপ্রতুল বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান। তাদের মতে, পরিচ্ছন্নতাকর্মীর স্বল্পসংখ্যা এবং মূল প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও আধুনিকায়নের অভাবই ভবনটির বর্তমান অবস্থার জন্য দায়ী।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবনটির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০