ইতিহাস ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়েছে? —প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ক্রেতাদের অতিরিক্ত কেনার প্রবণতার কারণেই কিছু পেট্রোল পাম্পে তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

মন্ত্রী প্রশ্ন তুলে বলেন, “তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে?”—ইঙ্গিত করে তিনি জানান, দেশে জ্বালানি সংকটের কোনো বাস্তব পরিস্থিতি নেই।

তিনি আরও বলেন, আগে পাম্পগুলোতে দিনের শুরুতে যে পরিমাণ তেল থাকত, তা সারাদিন বিক্রি হলেও কিছু অবশিষ্ট থাকত। কিন্তু বর্তমানে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তেল শেষ হয়ে যাচ্ছে, ফলে সাময়িক ঘাটতির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

জ্বালানি মন্ত্রী দাবি করেন, মানুষ অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল কিনছে, যার কারণে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ছে। তবে সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, “তেলের কোনো ঘাটতি নেই, সবাই তেল পাবেন।”

আরো পড়ুন...  আরও কমলো স্বর্ণের দাম

ঈদের সময় জ্বালানি সংকট হয়নি উল্লেখ করে তিনি বলেন, কোনো যানবাহন তেলের অভাবে বন্ধ ছিল না। তাই বড় ধরনের কোনো সংকট নেই।

জ্বালানি তেলের দাম নির্ধারণ বিষয়ে তিনি জানান, এ সিদ্ধান্ত মন্ত্রণালয় নয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিয়ে থাকে। বর্তমানে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পাম্পে লম্বা লাইনের বিষয়ে তিনি বলেন, ডিপো থেকে ট্যাংকলরির মাধ্যমে পাম্পে তেল পৌঁছাতে কিছুটা সময় লাগে, তাই সাময়িকভাবে ঘাটতি দেখা দেয়, যা পরে স্বাভাবিক হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০