শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ
২৪ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে, ২০২৬) বিকাল ৪টায় বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণে “বানিয়াচংয়ের সচেতন সমাজ”-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তারা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিটি সঞ্চালনা করেন জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজ। তিনি বলেন, “ধর্ষণ ও হত্যার মতো অপরাধ সমাজে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। দ্রুত, স্বচ্ছ ও কার্যকর বিচার ছাড়া এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।”

মানববন্ধনে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন অনিক, বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আব্দুল মুহিত আকিব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান রহমান এবং বাহুবল কলেজের প্রভাষক মোহাম্মদ আলীসহ আরও অনেকে। এ সময় সাংবাদিক আবু হানিফ বিন সাঈদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল আরও কয়েকজন সহযোগী

বক্তারা বলেন, শুধু আইন প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা জোরদার এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০