আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
১১ মে ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টে সিলেট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল।

রোববার (১০ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সাথী রাণী দাশ স্মৃতির একমাত্র গোলে শক্তিশালী সিলেট সিটি কর্পোরেশন অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা দল। বৃষ্টিবিঘ্নিত এই ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়।

খেলার প্রথমার্ধের ৮ মিনিটে বিশ্বনাথের আক্রমণভাগের খেলোয়াড় সাথী রাণী দাশ স্মৃতি দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

টুর্নামেন্টে ১৪টি দলের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় শিরোপা জয়ের পথে বিশ্বনাথ উপজেলা দল ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে। প্রথম রাউন্ডে কোম্পানীগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে, কোয়ার্টার ফাইনালে কানাইঘাট উপজেলাকে ২-০ গোলে এবং সেমিফাইনালে বিয়ানীবাজার উপজেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে তারা।

চ্যাম্পিয়ন দলে অংশ নেয়— রুপন্তী রাণী দাস, ইমা আক্তার জেনিফা, রুবা আক্তার মুন্নি, মারিয়া জান্নাত, টুপুর রাণী দাস, সামিরা বেগম, মাহিয়া আক্তার ফারজানা, মুন্নী আক্তার মরিয়ম, জান্নাতুল ফেরদৌস মাহিয়া, সাথী রাণী দাস স্মৃতি, ফাতেমা বেগম তমা, মাহদিয়া জান্নাত নাদিয়া, আমিনা জান্নাত মীম, সাজেদা ছইদ আয়েশা, মারজানা তাবাসসুম, সৈয়দা নাঈমা বেগম ও প্রীতি রাণী সূত্রধর।

আরো পড়ুন...  কালিহাতীতে সহকারী এটর্নি জেনারেলের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল, উন্নয়ন ও শুদ্ধ রাজনীতির বার্তা

দলের কোচ ছিলেন মোহাম্মদ আলী হোসেন, ম্যানেজার মো. হাসানুজ্জামান মিলন এবং সহকারী ম্যানেজার ওয়াসিম উদ্দিন।

ফাইনাল শেষে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান জানান, বিশ্বনাথ উপজেলা দল থেকে ৫ জন খেলোয়াড় সিলেট জেলা একাদশে জায়গা পেয়েছে, যারা বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে।

চ্যাম্পিয়ন হওয়ার পর নিজ উপজেলায় ফিরে এলে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং ক্রীড়া সংগঠকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০