তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের প্রতিই আস্থা রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে পথচলা শুরু করা এই নেতাকে ঘিরে স্থানীয় যুবদল নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এনামুল হকের রাজনৈতিক পথচলা কোনো আকস্মিক ঘটনা নয়। ছাত্রজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। এরপর দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও চাপের মধ্যেও দলের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।
বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে এনামুল হকের মনোনয়নে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় যুবদলের একাধিক কর্মী বলেন, “এনামুল হক ভাই মাঠের রাজনীতি থেকে উঠে এসেছেন। তিনি সবসময় সাধারণ নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকেন। তাঁর মতো আদর্শিক ও ত্যাগী নেতার নেতৃত্বে বাহিরচর ইউনিয়ন যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।”
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এনামুল হক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিএনপি আমার আদর্শ। দলের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে বাহিরচর ইউনিয়ন যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে চাই।”
তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা, তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
এছাড়া সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে সকল রাজনৈতিক কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনামুল হকের মতো মাঠপর্যায়ের পরীক্ষিত ও সংগ্রামী নেতাদের নেতৃত্বে ভেড়ামারা অঞ্চলে জাতীয়তাবাদী রাজনীতি আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল হবে।
মন্তব্য করুন