মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
১০ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

মাগুরায় অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিনুল ইসলাম নয়ন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ৯টি সিমকার্ড জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, জব্দকৃত সিমগুলোর মাধ্যমে প্রায় ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মাগুরা শহরের ভিটাসাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম নয়ন ওই এলাকার লাল্টু শিকদারের ছেলে।

পুলিশ জানায়, আমিনুল মোবাইলভিত্তিক অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার মাধ্যমে মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানের মানুষকে সম্পৃক্ত করতেন এবং মোবাইল গেমের মাধ্যমে যুবসমাজকে জুয়ার প্রতি আসক্ত করে তুলতেন বলে অভিযোগ রয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে আমিনুল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন...  দিনাজপুরে আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল

এদিকে, স্থানীয় সচেতন মহলের মতে, অনলাইন জুয়া কখনোই আয়ের বৈধ উৎস হতে পারে না; বরং এটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ধ্বংসাত্মক ফাঁদ। দ্রুত লাভের আশায় অনেকেই এতে সর্বস্ব হারিয়ে আর্থিক সংকটে পড়ছেন। একই সঙ্গে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা এবং তরুণদের নৈতিক অবক্ষয় বাড়ছে। তারা এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০