মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
২৩ মে ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাগুরায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২২ মে) সকালে মাগুরা শহরের দরিমাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে এ ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাজনৈতিক শৃঙ্খলা, জনসেবামূলক নেতৃত্ব, নির্বাচনী আচরণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক এম বি বাকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আবু সাদিক। তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সাবেক জেলা আমীর এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল মতিন। তিনি জেলা জামায়াতের সাবেক আমীর এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।

এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, যিনি মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়া বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যাংকার মোঃ মাসুদুল আলম।

আরো পড়ুন...  জুলাই গণঅভ্যুত্থানের ১০ শহীদের খুনিদের বিচারের দাবিতে উত্তাল মাগুরার রাজপথ

আরও বক্তব্য দেন মোঃ ইব্রাহিম বিশ্বাস, যিনি শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা বি এম এশাদুল্লাহ অহিদ এবং অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান।

বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে দেশ, জাতি ও আগামী স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০