মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার আয়োজনে এ মেলার উদ্বোধন করেন মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যশোর অঞ্চলের জেলাগুলোতে ধান, পাট, গম, সরিষাসহ বিভিন্ন ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল ব্যাপকভাবে উৎপাদিত হয়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব কৃষিপণ্য দেশের বাইরেও রপ্তানি হচ্ছে।

তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফসল, সবজি ও আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আগামী বুধবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত: সেতুমন্ত্রী

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

আপসের নামে টাকা নিয়ে মামলা, ডিএসবি সদস্য ক্লোজড

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ শুরু

পটিয়ায় কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ

শিক্ষকের সম্মানহানির প্রতিবাদে তেতুলিয়ায় মানববন্ধন

আসমা হত্যা মামলার রায় ২৪ জুন, নোয়াখালীতে চরম উৎকণ্ঠা

ভাতা বৃদ্ধির দাবিতে মাগুরায় প্রতিবন্ধীদের মানববন্ধন

এস আলমের প্রত্যাবর্তনের অভিযোগে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

১০

অপপ্রচারের প্রতিবাদে তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাট জেলা সুবর্ন জয়ন্তী রোভার মুট-২০২৬ অনুষ্ঠিত

১২

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় কুড়িগ্রামে ক্ষোভের বিস্ফোরণ

১৩

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

১৪

মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৫

নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৬

মৌলভীবাজারে চা বাগানের ভেতরে স্ব-যত্নে গাঁজা চাষ! চাষী গ্রেপ্তার

১৭

মোরেলগঞ্জে এমপির সাথে মা সংসদের ফলোআপ সভা অনুষ্ঠিত 

১৮

‘ফ্রি-ফায়ার’ গেম নিয়ে সংঘর্ষ, তরুণের গলা কাটার চেষ্টা

১৯

বখাটের ব্ল্যাকমেইলের অভিযোগ, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

২০