শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। পরে তিনি মেলায় স্থাপিত বিভিন্ন সেবামূলক স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকারসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, সহকারী কমিশনার (ভূমি) অফিসের প্রধান সহকারী শরীফ নাজমুল হুদা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাগর কুমার সেন, বিষ্ণু চক্রবর্তী, মাহফুজুর রহমান, শ্রাবণী চক্রবর্তী, জাকির হোসেন ও সার্ভেয়ার আনোয়ার হক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ই-নামজারি, অনলাইনে খাজনা প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০