শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট তৈরীর কারখানার পাশে গোয়ালঘর থেকে বিপুল পরিমান নকল ডারবি সিগারেট ও বিভিন্ন ধরণের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ প্রায় ১০ লাখ শলাকা ডারবি সিগারেট ও আরও কয়েক লাখ সিগারেট মালামাল জব্দ করে। একই সাথে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া সিগারেট তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মেনানীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু এ সময় উপস্থিত ছিলেন।

সোমনাথ দে বলেন, গত আগষ্ট বিল্পবের পরেই বাধাল এলাকায় থাকা তার গ্রীন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেসিন ও সিগারেট তৈরীর মালামাল চুরি হয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে কিছু চোরাই মাল উদ্ধার করেছে। আরও ঊদ্ধার হবে।মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমান সিগারেট উদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েকমাস পূর্বে সিগারেট তৈরীর মেসিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। ওই আদেশ পেয়ে থানা পুলিশ শনিবার(১৪ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় ক্রাউন টোবাকো’র মালিক বদরুল আলম ভদ্দর ও এর কোন কর্মচারিকে পাওয়া যায়নি। কারখানায় তালা লাগিয়ে সকলে পালিয়ে যায়। এক সময় তারা ফোনও বন্ধ করে রাখে।

আরো পড়ুন...  কুড়িগ্রামে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উদযাপন, ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ

ঘটনাস্থল থেকে এসআই উত্তম কুমার জানান, অভিযানে সোমনাথ দে’র কারখানা থেকে চুরি হওয়া কিছু মালামাল ঊদ্ধার হয়েছে। অভিযান এখনো শেষ হয়নি। পুলিশ ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অবস্থান করছে। আরো কিছু চোরাই মালামাল উদ্ধার হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

১১

মোরেলগঞ্জে ১০ লাখ নকল ডারবি সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার

১২

জগন্নাথপুরে মাসআলা নিয়ে সংঘর্ষ, আহত ৭০

১৩

ভোলায় এক বছরে পানিতে ডুবে ১৬৪ শিশুর মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৬

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ

১৮

স্কুল মাঠে খেলাকে কেন্দ্র করে শিশুদের মারধরের অভিযোগ

১৯

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

২০