মো: কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি,
১৯ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় ছাত্রনেতা হত্যার আসামি ঢাকা গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় আলোচিত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ ইব্রাহিম বয়াতীকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) র‍্যাবের একটি বিশেষ টিম ও শরণখোলা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ শরণখোলায় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুমকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবার শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়, যার মধ্যে মোঃ ইব্রাহিম বয়াতী ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ ছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি স্থানে অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিউল হক জানান, “ইব্রাহিম বয়াতীকে গ্রেফতারের মাধ্যমে এই মামলায় এখন পর্যন্ত মোট চারজন আসামিকে আটক করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

আরো পড়ুন...  বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

তিনি আরও বলেন, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে গ্রেফতারকে ঘিরে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহত মাসুমের পরিবারও এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, আরিফুল ইসলাম মাসুম শরণখোলার একজন পরিচিত ছাত্রনেতা ছিলেন। তার নির্মম হত্যাকাণ্ড স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মাধ্যমে মামলার আসামিদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০