প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১১ জুন ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

নোয়াখালীর সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে তাদের আটক করে পরে আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) এসব অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের কিশোর আরাফাত ফায়েম (১৭) হত্যা মামলার মূল আসামি হারুন অর রশিদ (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক এবং ১৮ পিস ইয়াবাসহ শেখ কামালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে আরও একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এমাম হোসেন (৩৭) এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও চারজনকে আটক করা হয়েছে।

সেনবাগ থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

আরো পড়ুন...  সৌদি পাঠানোর নামে প্রতারণা, চাচার বিরুদ্ধে মুখ খুললেন ভাতিজা

তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১০

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১১

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১২

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১৩

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৪

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১৫

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৬

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৭

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৮

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৯

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

২০