শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুর-১ এ ভোটারদের সংবর্ধনা

গাজীপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মোঃ মজিবুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত বিজয় মঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও গাজীপুর-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ হুমায়ুন কবির খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। এছাড়াও গাজীপুর-১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বক্তব্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি সবসময় মাঠে থাকবেন এবং এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করবেন। তিনি আরও বলেন, নির্বাচনের সময় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তিনি পিছপা হননি। নিজের জীবনের ঝুঁকি নিয়েও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন...  বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

তার বক্তব্যে তিনি রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে বলেন, যারা এই আসনে দলীয় নেতৃত্বকে দুর্বল করতে চেয়েছিল এবং দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, জনগণ তাদের জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণার সময়ই তিনি সতর্কবার্তা দিয়েছিলেন—গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করার জন্য। জনগণের রায়ে সেই অবস্থানই সঠিক প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথি কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুর-1 আসনের জনগণ ধানের শীষের পক্ষে রায় দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি নবনির্বাচিত এমপিকে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোঃ মজিবুর রহমান। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, স্লোগান ও করতালিতে মুখর পরিবেশ। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে গাজীপুর-১ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০