মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে জমি বিরোধী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় চাঁপাই প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আশরাফুল হক (৫৭) তার ওপর সংঘটিত হামলার বিস্তারিত তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আশরাফুল হক জানান, তিনি ক্রয়সূত্রে প্রাপ্ত জমি ও বসতবাড়ি নিজ নামে খারিজ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু একই এলাকার সামসুল জোহা (৪৮) হঠাৎ করে ওই জমির ওপর দাবি তুলে বিরোধ সৃষ্টি করেন এবং বিভিন্ন সময় জমি দখলের হুমকি দেন। এ ঘটনায় আশরাফুল হক ২০২৩ সালে গোমস্তাপুর সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা (নং-১৪৩/২০২৩) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে হুমকির ঘটনা বাড়তে থাকলে তার স্ত্রী নাজিরা বেগম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সামসুল জোহার বিরুদ্ধে আরেকটি মামলা করেন (নং-৩২পি/২০২৩)। অভিযোগ করা হয়, ওই বিরোধের জের ধরে তার স্ত্রীকে মারধর ও বাড়িঘরে ভাঙচুর করা হয়। এ ঘটনায় আশরাফুল হক গোমস্তাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা দায়ের করেন (সি.আর-৭৮৯/২০২৩), যা এখনও চলমান রয়েছে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

একই ঘটনায় ২০২৪ সালের ৪ মে গোমস্তাপুর থানায় তিনি আরেকটি মামলা করেন, যেখানে গুরুতর আঘাতসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়। এছাড়া ২০২৫ সালের নভেম্বর মাসে পুনরায় হুমকির অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন, যা পরবর্তীতে আদালতে নন-এফআইআর প্রসিকিউশন হিসেবে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে আশরাফুল হক দাবি করেন, চলতি বছরের ২২ মার্চ ভোরে বোয়ালিয়া ইউনিয়নের মিনি বাজার এলাকায় রাকিবের চায়ের দোকানের সামনে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সামসুল জোহার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০