মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানোরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ১

রাজশাহীর তানোর উপজেলায় এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তানোর বাজারের কুঠিপাড়া রোডে অবস্থিত বরেন্দ্র ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভবনটির চতুর্থ তলায় সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের মালিকানাধীন “বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্ক”-এর সার্ভার ও কন্ট্রোল রুম অবস্থিত। ঈদের ছুটির কারণে ভবনটি ফাঁকা থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে হামলাকারী ভেতরে প্রবেশ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান (২৫) নামের ওই তরুণ মূল ফটকের তালা ভেঙে ভবনের ভেতরে ঢুকে সরাসরি চারতলায় উঠে যায়। সেখানে সার্ভার ও কন্ট্রোল রুমে প্রবেশ করে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

ঘটনাটি টের পেয়ে স্থানীয় পথচারীরা পুলিশে খবর দিলে দ্রুত তানোর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। আটক করার সময় অভিযুক্ত ব্যক্তি অস্বাভাবিক আচরণ করেন এবং নিজেকে রক্ষার জন্য পাগলের ভান করার চেষ্টা করেন বলে জানা গেছে। এ সময় তিনি ভবনের ছাদ থেকে একটি এসি ইউনিট নিচে ফেলে দেন এবং ইট ছুড়ে জনতার ওপর হামলার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আরো পড়ুন...  উজ্জ্বল নেতৃত্বে এএসপি মাহমুদা শারমীন নেলী

প্রাথমিক তদন্তে জানা যায়, হামলার আগে সার্ভার কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যা ঘটনাটিকে পরিকল্পিত নাশকতার দিকে ইঙ্গিত করে। অভিযুক্তের কাছ থেকে হাতুড়ি, বড় হাঁসুয়া ও প্লাসসহ বিভিন্ন দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঘটনার পেছনে পূর্ববিরোধের বিষয়ও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের পর যুবলীগ নেতা লুৎফর হায়দার রশিদ বিএনপি নেতা মিজানুর রহমানের কাছ থেকে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মিজানুর রহমান পুনরায় ব্যবসার দখল ফিরে পান। সেই বিরোধের জের ধরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জাকির হোসেন জানান, সার্ভার রুমের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে, ফলে সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ম্যানেজার মাসুম এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান বলেন, “আমার ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, আটক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০