আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২৬ মার্চ ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুকুরিয়াবেড়ায় স্বাধীনতা দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বাংলাদেশ1 জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ১০টায় ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব, দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। এই দিনে আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন করে শপথ গ্রহণ করি।”

সভায় সভাপতিত্ব করেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবর আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ইমতিয়াজ উদ্দিন ও মোঃ নজরুল ইসলাম ঝন্টু, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মনোয়ার হোসেন শামীম ও মোঃ হেলাল উদ্দিন প্রামাণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ব্যারিস্টার জাকির হোসেনের

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুর আলম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারিক (মেম্বার), সাবেক ছাত্রনেতা মোঃ শাহিন রেজা, বিএনপি নেতা মোঃ হাসমত আলী হাসু, যুবদলের আহ্বায়ক মোঃ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক মোঃ রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক ফজল।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা আগামী দিনে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

সবমিলিয়ে যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০