মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওহাটায় তথ্য অধিকার বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর নওহাটায় একটি তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, এর প্রয়োগ ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো রাষ্ট্রে জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। নাগরিক হিসেবে তথ্য চাওয়া ও পাওয়ার অধিকার মানবিক ও সাংবিধানিক অধিকার। তথ্য মানেই শক্তি—যা সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা পালন করে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা বাড়ে এবং অনিয়মের সুযোগ কমে যায়।

নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে আইনটির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে সভাটির আয়োজন করে দ্য কার্টার সেন্টারের বাংলাদেশ কান্ট্রি অফিস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সততা সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের সফল প্রয়োগের বেশ কয়েকটি বাস্তব উদাহরণ তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের মাঝে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

আরো পড়ুন...  রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসব, সংবর্ধনা পেলেন ২২ গুণীজন

‘আইন জানো, অধিকার জানো’ প্রতিপাদ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। কুইজের মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কে তাদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি বাস্তব জীবনে তথ্য চাওয়ার প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী। তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ কার্যকরভাবে বাস্তবায়িত হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। তথ্য অধিকার কেবল একটি আইন নয়, এটি নাগরিক ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থী ও তরুণদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে একটি জবাবদিহিমূলক, নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম। তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক ও নীতিনির্ধারক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তানভীর আহমেদ, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি পবা উপজেলার সভাপতি আখতার ফারুক। তারা শিক্ষার্থীদের নিয়মিতভাবে আইন সম্পর্কে জানার আহ্বান জানান এবং তথ্য অধিকার প্রয়োগে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন।

আরো পড়ুন...  নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সভা শেষে শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০