মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১৩ জানুয়ারী ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
সাংবাদিকতার মুখোশে চাঁদাবাজি

মিথ্যা সংবাদ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন

সংবাদ নয়, ছিল চাঁদাবাজি—গোদাগাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মানববন্ধন
সংবাদ নয়, ছিল চাঁদাবাজি—গোদাগাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মানববন্ধন | ছবি: দৈনিক ইতিহাস

রাজশাহীর গোদাগাড়ীতে এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়ে পরিচিত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও শোষণমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ তৈরি করে কিংবা অন্য সাংবাদিকদের মাধ্যমে ভুয়া খবর প্রচার করিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ তুলে ধরা হয়।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, “সাইফুল নিজে সরাসরি সংবাদ প্রকাশ না করে অন্য সাংবাদিকদের দিয়ে মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ প্রচার করাত। পরে সেই খবরের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা দাবি করত। একটি দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে আমাদের কাছ থেকেও অর্থ আদায় করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের সঙ্গে সখ্যতার কথা বলে ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়া হতো এবং পরে তা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হতো।

আরো পড়ুন...  সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এসব ঘটনার প্রতিবাদ করায় তারা একাধিক মামলার হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, “এ ধরনের লোকজন প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ মানুষের অধিকার লুট করছে। সাংবাদিকতার মতো একটি সম্মানজনক পেশাকে কলুষিত করা হচ্ছে। আমরা চাই, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।”

এছাড়াও মহিশালবাড়ী বাজার কমিটির এক কর্মচারী, নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সাংবাদিক সাইফুল বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক থাকাকালীন তাদের বেতন আত্মসাৎ করেছেন। তিনি বলেন, “বিলের হিসাব অতিরিক্ত দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হতো। এর ফলে আমরা দীর্ঘদিন আর্থিক সংকটে পড়েছি।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা সংবাদ প্রচার ও অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড সাংবাদিকতা ও সমাজ উভয়ের জন্যই ভয়ংকর। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

আরো পড়ুন...  ৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

মানববন্ধন শেষে স্থানীয়রা জানান, দাবি আদায় না হলে তারা পরবর্তী সময়ে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০