ফরিদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোরকে হত্যা

ফরিদপুর
ছবি : দৈনিক ইতিহাস গ্রাফিক্স

ফরিদপুরের বোয়ালমারীতে মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজিব শরীফ (১৪) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত সজিব শরীফ উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে।

ঘটনার বর্ণনায় স্বজনরা জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার আগে মেশিন দিয়ে শরীর পরিষ্কার করছিলেন সজিব। এ সময় কয়েকজন শ্রমিক তার মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চিকিৎসকদের বরাতে তারা জানান, অতিরিক্ত চাপের কারণে সজিবের খাদ্যনালি ফেটে যায় এবং পেটের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

আরো পড়ুন...  কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বোয়ালমারী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০