নিজেস্ব প্রতিবেদক-
৬ জানুয়ারি ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে নির্বাচনে প্রার্থী হননি ইসলামী আন্দোলনের আমির

যে কারণে নির্বাচনে প্রার্থী হননি ইসলামী আন্দোলনের আমির
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিলেও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) নিজে প্রার্থী হননি। দলীয় কৌশল, সাংগঠনিক বাস্তবতা এবং বৃহত্তর রাজনৈতিক বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক দায়িত্বশীল নেতা জানান, দলটির আমির শুরু থেকেই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে নীতিনির্ভর ও আদর্শভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় মুফতি রেজাউল করীম মনে করেন, নিজে নির্বাচনী প্রতিযোগিতায় না নেমে নেতৃত্বের আসনে থেকে পুরো নির্বাচনী কার্যক্রম তদারকি করা এবং প্রার্থীদের সমন্বয় করাই এই মুহূর্তে অধিক কার্যকর।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করীম আবরার বলেন, আমিরের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নতুন কোনো বিষয় নয়। অতীতের নির্বাচনগুলোতেও তিনি প্রার্থী না হয়ে সংগঠনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের ভূমিকা পালন করেছেন। এবারের নির্বাচনেও সেই নীতির ব্যত্যয় ঘটেনি।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, “মুহতারাম আমিরের মূল লক্ষ্য ইসলামী শাসনব্যবস্থা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারণাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। সে কারণেই তিনি প্রার্থী না হয়ে নেতৃত্বের জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন।”

আরো পড়ুন...  মিথ্যা সংবাদ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করলেও আমিরের নির্বাচন না করা একটি সুপরিকল্পিত কৌশলগত সিদ্ধান্ত। এতে করে দলীয় নেতৃত্বের ভারসাম্য বজায় রাখা এবং সার্বিক নির্বাচনী ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া সহজ হয়।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ২৭২টি আসনে প্রার্থী দিয়েছে।

দলটির প্রচার ও দাওয়াহ বিভাগ জানায়, শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ ও ৬, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪ এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০