মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা

মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আব্দুর রশিদের সঙ্গে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে আকবর মন্ডল গ্রামের মাঠে পাট নিড়াতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তনিয়া বিশ্বাস হ্যাপি তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এলাকায় নতুন করে সংঘাত এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  চোখে মরিচ ছিটিয়ে লাখাধিক টাকা ও স্মার্টফোন ছিনতাই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০