প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
২৪ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে বৃত্তি ও সংবর্ধনা, শতাধিক শিক্ষার্থীর সম্মাননা

মেধার স্বীকৃতি, আগামীর প্রেরণা” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে বর্ণাঢ্য আয়োজন করেছে সামাজিক সংগঠন সবুজ বাংলা সংঘ। এতে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি আবু সুফিয়ান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু নাছের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইমান গ্রুপের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী (ভিপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ব্যবসায়ী মহলের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা জানানো হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তারা আরও উল্লেখ করেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষাবান্ধব কর্মকাণ্ড বাড়ানো জরুরি এবং মেধাবীদের যথাযথ মূল্যায়ন ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক।

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকরা জানান, আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে নতুন প্রজন্মকে জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০