ইতিহাস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৯ দিন বন্ধ থাকবে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা

আল-আরাফাহ ব্যাংক লোগো
ছবি: সংগৃহীত

গ্রাহকদের জন্য আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজ শুরু করছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। এ কারণে ব্যাংকটির ডিজিটাল ও শাখাভিত্তিক কিছু সেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে আগামী ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৯ দিন ব্যাংকটির এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়,

-৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব অনলাইন সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

-১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নগদ লেনদেনসহ ব্যাংকের সব শাখা ও উপশাখার কার্যক্রম বন্ধ থাকবে।

-৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সীমিত পরিসরে শুধু নগদ লেনদেন ও শাখাভিত্তিক কিছু ব্যাংকিং সেবা পুনরায় চালু হবে।

-৮ ফেব্রুয়ারি থেকে সব ধরনের নিয়মিত ও ডিজিটাল ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে লেনদেনের নিরাপত্তা জোরদার ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক তাদের কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এই বড় ধরনের কারিগরি উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে সেবা স্থগিত রাখার প্রয়োজন দেখা দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সময়ের জন্য এই ‘ডাউনটাইম’-এর অনুমতি দিয়েছে।

আরো পড়ুন...  বাণিজ্য মেলায় মাটির শিল্পের নতুন প্রাণ

তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ ও ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) এবং ৪ ফেব্রুয়ারি শবে বরাতের সরকারি ছুটি থাকায় শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম প্রকৃত অর্থে বন্ধ থাকবে মাত্র তিন দিন। যদিও অনলাইন ও এটিএম সেবা পুরো ৯ দিন বন্ধ থাকবে।

ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এই আপগ্রেডেশন সম্পন্ন হলে ভবিষ্যতে আরও নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে। গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন আগেভাগে সম্পন্ন করার জন্যও অনুরোধ জানিয়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০