ঝালকাঠি প্রতিনিধি,
৯ মে ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, ঘটনার চার দিন পার হলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার না করায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানানো হয়।

আরো পড়ুন...  ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদল সভাপতির পদত্যাগের ঘোষণা

এ সময় বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল এবং রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আহত সাংবাদিকের পক্ষ থেকে রাজাপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  প্যাকেজিং সংকটে কুলাউড়ায় স্কুল ফিডিং বন্ধ

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০