চট্টগ্রাম প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে হয়রানির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সাবেক ইউপি সদস্য প্রার্থীর

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রার্থী ও সমাজসেবক মোহাম্মদ কায়সার মিয়া দাবি করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হয়রানি করতে একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

কায়সার মিয়ার দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে মুরালিঘাট বাজারে তার সাউন্ড সিস্টেমের দোকানে চুরির ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়। ওই ঘটনায় স্থানীয় মাদক সিন্ডিকেটের সদস্যরা জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় পুলিশের টহল জোরদার হলে কিছুদিনের জন্য মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে চলে যায়।

তার অভিযোগ, বর্তমানে ওই চক্রটি পুনরায় সক্রিয় হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। গত ২৯ জুন রাতে একটি মাদক মামলায় কয়েকজন আটক হওয়ার পর তাকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ঘটনার সময় তিনি অসুস্থ এক স্বজনকে নিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে অবস্থান করছিলেন বলে দাবি করেন।

আরো পড়ুন...  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

কায়সার মিয়া বলেন, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছনহরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাচনী মাঠ থেকে দূরে সরানোর চেষ্টা করছে।

তিনি আরও জানান, তার মুদি ও চায়ের দোকান, সাউন্ড সিস্টেমের ব্যবসা, জমিজমার দেখভাল এবং গরুর খামার রয়েছে। পাশাপাশি তিনি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে আসছেন।

লিখিত বক্তব্যে তিনি মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, ছনহরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সংক্রান্ত সমস্যা রয়েছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, কায়সার মিয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মামলার বাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১০

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১১

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

১২

সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ

১৩

মেয়ের বিয়েতে পাত্র বাছাই: ইসলামের দৃষ্টিতে ‘যোগ্য’ পুরুষ কে?

১৪

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১৬

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

১৭

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

১৮

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

২০