খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

পঞ্চগড়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। এর মধ্যে একজন চিকিৎসা নিতে হাসপাতালে আসার সময় সঙ্গে করে নিয়ে আসেন তাকে কামড় দেওয়া মৃত সাপটি। সাপটি দেখে চিকিৎসকরা বিষধর হিসেবে শনাক্ত করেন এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত এন্টিভেনাম (বিষের প্রতিষেধক) প্রয়োগ করেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।

সাপে কাটা দুই ব্যক্তি হলেন আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার নজরুল ইসলাম এবং বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকার উমর ফারুক।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় নজরুল ইসলামকে একটি সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা সাপটিকে মেরে ফেলেন এবং চিকিৎসকদের শনাক্তের সুবিধার্থে সেটি সঙ্গে নিয়ে হাসপাতালে যান।

হাসপাতালে চিকিৎসকরা সাপটি দেখে বিষধর বলে নিশ্চিত হন। স্থানীয়দের ধারণা, এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ হতে পারে। পরিস্থিতি বিবেচনায় নজরুল ইসলামকে দ্রুত এন্টিভেনাম দেওয়া হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে বোদা উপজেলার একটি পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন উমর ফারুক। পরে তাকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরো পড়ুন...  চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নজরুল ইসলামের বাবা ইউনুস আলী বলেন, “খড়ির ঘরে কাজ করার সময় হঠাৎ সাপটি আমার ছেলেকে কামড় দেয়। পরে আমরা সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা দিয়েছেন। এখন সে অনেকটাই সুস্থ রয়েছে।”

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর জানান, শনিবার সাপে কাটা দুই রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে নজরুল ইসলামকে বিষধর সাপ কামড় দেওয়ায় দ্রুত এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। অপর রোগী উমর ফারুককেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানান, বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই খড়ির ঘর, ঝোপঝাড় ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাপের কামড়ের ঘটনায় ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০