আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
লোগাংয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ১ নম্বর লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব পারিবারিক নার্সারিতে উৎপাদিত বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রশিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

রোপণ করা গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ও নিয়মিত তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিনের এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখছে না, বরং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তাদের মতে, এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

১

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

২

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৩

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

৪

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৫

কুড়িগ্রামে সেবাদানকারী সংস্থা ও নারীদের সঙ্গে সংলাপ

৬

রায়পুরায় সার ডিলার ও দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, সার জব্দ

৭

যে আমলে রিজিক বাড়ে, তা কল্পনাও করতে পারবেন না

৮

মাগুরার শ্রীপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

৯

আওয়ামীলীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ

১০

মোংলায় ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা

১১

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

১২

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

১৩

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৪

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৫

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৬

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

১৭

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

১৮

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

১৯

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা

২০