বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৩৪ নং কামলা জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. শেফাইনুর আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি খান হাবিবুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক উম্মে কুলসুম, কে. গড়ঘাটা সপ্রাবি-এর প্রধান শিক্ষক প্রবীর কুমার মন্ডল, বর্শিবাওয়া কে.জে. সপ্রাবি-এর প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, কে. কচুবুনিয়া সপ্রাবি-এর প্রধান শিক্ষক রুবিয়া খানম, পশ্চিম কচুবুনিয়া সপ্রাবি-এর প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, হাসেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আলী আফসার, শ্যামা প্রসাদ মন্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান এবং সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষক মো. মনিরুল ইসলাম উপজেলা পর্যায়ে ১৩ বার, জেলা পর্যায়ে ৫ বার, বিভাগীয় পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। এ ছাড়া শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিলেন।
মন্তব্য করুন