শেফালী আক্তার রাখি, নিজস্ব প্রতিনিধিঃ
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন আরো সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে ‘বাংলা কিউআর’ ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগান নিয়ে সোমবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়ামে) আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভিন বিথী। অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার সহকারী পরিচালক নাফিউল করিম। অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান মলয় কিশোর বিষ্ণুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট কর্পোরেট শাখা প্রধান মোঃ শাহিনুর রহমান, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান মোঃ মনিরুল আমীন।

​আয়োজক ব্যাংকসমূহের পক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি যাত্রাপুর শাখা প্রধান দীপংকর চন্দ্র মন্ডল, বাগেরহাট শহরের মুনিগঞ্জ শাখা ব্যবস্থাপক মাউসুফা আক্তার, মেইন রোড শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারসহ বাগেরহাটের ২৩টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  কালিয়াকৈরে নারী দিবস পালিত

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করে একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১০

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

১১

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১২

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১৩

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

১৫

বাতাকান্দি আদর্শ স্কুলের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন

১৬

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

১৭

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

১৮

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

১৯

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

২০