কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মোংলা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নানা চক্রান্ত ও অপতৎপরতা রুখতে আমরা মাঠে প্রস্তুত আছি। বিদেশে অবস্থান করে কোনো রাজনৈতিক দলের নেতাদের সন্ত্রাস ও সহিংসতার হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনীতি হওয়া উচিত শুভবুদ্ধির প্রতিযোগিতা; সহিংসতার মাধ্যমে দেশকে অশান্ত করা রাজনীতি নয়।
বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি ও পৌর সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব খুরশিদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন