নিজেস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেঁয়াজের দাম কমলো

পেঁয়াজের বাজার | ছবি : সংগৃহীত
পেঁয়াজের বাজার | ছবি : সংগৃহীত

চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় হিলি বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মাত্র দুদিনের ব্যবধানে কেজিপ্রতি ১৩ থেকে ১৫ টাকা পর্যন্ত দরপতন হয়েছে, যা রমজান মাসে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, দুদিন আগেও দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৩০ থেকে ৩২ টাকায় নেমে এসেছে। হঠাৎ এমন মূল্যহ্রাসে বাজারে ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে।

রমজানকে কেন্দ্র করে যখন অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের এই দরপতন নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলোর জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।

বাজার করতে আসা মহিবুল ইসলাম বলেন, রমজান শুরুর পর থেকেই নিত্যপণ্যের দাম বাড়ায় সংসারের বাজেট সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে পেঁয়াজের বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা সম্ভব হচ্ছিল না। এখন দাম কমায় কিছুটা সাশ্রয় হচ্ছে, ফলে ডাল, তেলসহ অন্যান্য পণ্য কেনাও সহজ হচ্ছে।

খুচরা বিক্রেতা আবুল হাসনাত জানান, সাম্প্রতিক নির্বাচনী ব্যস্ততার কারণে অনেক কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন কমিয়ে দিয়েছিলেন। একই সময়ে রমজানকে ঘিরে চাহিদা বাড়ায় মোকাম পর্যায়ে দাম বৃদ্ধি পায়। বর্তমানে কৃষকরা বেশি পরিমাণে পেঁয়াজ বাজারজাত করায় সরবরাহ বেড়েছে, ফলে দামও কমেছে।

আরো পড়ুন...  এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

ব্যবসায়ীরা মনে করছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১০

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১১

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১২

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৩

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৪

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৫

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৬

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৭

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৮

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৯

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

২০