এম এ গোফরান, বরিশাল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রডের বদলে বাঁশে ব্রিজ, সরকারি প্রকল্পে লুটপাটের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির সূত্র ধরে বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে দুশমী-করিমবাজার খালের ওপর নির্মাণাধীন ব্রিজে এ অনিয়মের ঘটনা ঘটে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে নির্মিতব্য ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট প্রস্থের ব্রিজটিতে নির্মাণ মানদণ্ড উপেক্ষার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ঢালাই কাজে নির্ধারিত রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ঢালাইয়ের পুরুত্ব ৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও তা কমিয়ে প্রায় ৩ ইঞ্চিতে নামিয়ে আনা হয়। সিমেন্টের মিশ্রণেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা জানান, রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রিজ নির্মাণের দায়িত্ব পেলেও তিনি ইচ্ছামতো কাজ পরিচালনা করেছেন। তারা অভিযোগ করেন, ব্রিজ নির্মাণের কথা বলে স্থানীয়দের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা নেওয়া হয়েছে।

আরো পড়ুন...  বরিশালে গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: বাবা-ছেলে দগ্ধ, ভবন তছনছ

তারা আরও বলেন, ঢালাইয়ের সময় উপজেলা প্রকৌশল দপ্তরের কোনো তদারকি ছিল না। বাঁশ ব্যবহার নিয়ে আপত্তি জানালে ঠিকাদার সামান্য কিছু রড ব্যবহার করে দায়সারাভাবে কাজ শেষ করেন।

অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা স্থানীয়দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও ঢালাই কাজে বাঁশ ব্যবহারের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছেন। তিনি দাবি করেন, ব্রিজের বাইরের অংশে কিছু বাঁশ ব্যবহার করা হয়েছে এবং তা স্থানীয়দের তত্ত্বাবধানে হয়েছে।

এ বিষয়ে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণে প্রথমে দেড় লাখ টাকা এবং পরবর্তীতে ঢালাইয়ের জন্য আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বাঁশ ব্যবহারের বিষয়টি তার জানা নেই বলে দাবি করেন তিনি।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ঢালাইয়ের সময় তাদের উপস্থিত থাকার কথা থাকলেও তাদের না জানিয়েই কাজ সম্পন্ন করা হয়েছে। বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে এসেছে। তিনি ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরো পড়ুন...  মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনা হোক এবং নিম্নমানের নির্মাণকাজ বন্ধ করে টেকসই ব্রিজ নির্মাণ নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১০

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১১

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১২

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৩

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৪

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

১৫

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

১৬

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

১৭

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

১৮

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

১৯

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

২০