মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় পৌর উন্নয়ন ও আধুনিকায়নে আরইউটিডিপি কর্মশালা

মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও টেকসই নগর উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় মাগুরা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় বিনিয়োগ পরিকল্পনা, পৌর উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হুসাইন। শুরুতে স্বাগত বক্তব্য দেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী।

প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক্ট আজমিরা আক্তার ও আর্কিটেক্ট ফারহানা ইসলাম।

এছাড়াও আলোচনায় অংশ নেন মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন, জামায়াতে ইসলামীর মাগুরা পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, এনজিও প্রতিনিধি জেসমিন আরা মেরী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আরো পড়ুন...  শ্রীপুরে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, দুধ উৎপাদন বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

কর্মশালায় অংশগ্রহণকারীরা মাগুরা পৌরসভার আধুনিকায়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১০

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১১

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

১২

সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ

১৩

মেয়ের বিয়েতে পাত্র বাছাই: ইসলামের দৃষ্টিতে ‘যোগ্য’ পুরুষ কে?

১৪

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১৬

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

১৭

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

১৮

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

২০