আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশের ভোলা জেলা ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলা কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ এবং যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) হিসেবে নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার।

মঙ্গলবার (১২ মে) ভোলা শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশের ভোলা জেলা ইউনিটের সাবেক যুগ্ম কো-অর্ডিনেটর রাসেদ ও আবিদা আমিন দিবার সঞ্চালনায় উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশাল এরিয়া সমন্বয়কারী শুভ চৌধুরী, সুজন বন্ধুর জয়েন্ট কনভেনার মোস্তাফিজুর রহমান মিশুক এবং ভোলা জেলা ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর ও সাংবাদিক আশিকুর রহমান শান্ত।

নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম কো-অর্ডিনেটর মো. তারেক মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ সোহেল রানা, কর্মশালা বিষয়ক সম্পাদক মো. আরিফ, প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক ফাইয়াজ রহমান, প্রচার-প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রফিক, শিক্ষা-গবেষণা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নয়ন মৃধা, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম, কার্যকরী সদস্য-১ সিয়াম রহমান এবং কার্যকরী সদস্য-২ আদিবা আমিন দিবা।

আরো পড়ুন...  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নির্বাচন শেষে ভোলা জেলা ফোরামের নতুন বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

উল্লেখ্য, দি হাঙ্গার প্রজেক্ট-এর অনুপ্রেরণায় গড়ে ওঠা ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ একটি ছাত্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে সংগঠনটি দেশের অন্যতম বৃহৎ তরুণ নেতৃত্বভিত্তিক স্বেচ্ছাব্রতী আন্দোলনে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০