হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্ত এলাকায় টহল পরিচালনা করা হচ্ছে।

এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্দেহজনক যেকোনো গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০