পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডেলিগেটদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি রুমান ইমতিয়াজ তুষার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন।
শনিবার (১১ জুলাই) কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভা ও সম্মেলনে সংগঠনের সদস্যরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন রুমান ইমতিয়াজ তুষার এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক হোসাইন আমির।
সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান (নয়াদিগন্ত), সহ-সভাপতি এম. এ. মান্নান চৌধুরী (আজকালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জাকির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আলমাস (ঢাকা পোস্ট), ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগর (আগামীর সময়), গবেষণা সম্পাদক জুয়েল ফরাজী এবং পর্যটনবিষয়ক সম্পাদক আবুল হোসেন রাজু।
নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন কুয়াকাটা প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মন্তব্য করুন