মুহাম্মদ কাইসার হামিদ কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে প্রতিমন্ত্রী শরীফুলের প্রথম সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের কুলিয়ারচরে প্রথম সফরে এসে ব্যাপক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সফরের শুরুতেই তিনি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে গিয়ে ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ চলাকালে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ’র কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। এছাড়া ২০১৪ সালে অবরোধ চলাকালে পুলিশের টিয়ারশেলের আঘাতে নিহত রামদী ইউনিয়ন যুবদলের সদস্য শহীদ হাসান আলীর কবর জিয়ারত করেন। একই সফরে সদ্য প্রয়াত কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাতের কবরেও শ্রদ্ধা জানান তিনি।

পরে উপজেলা পরিষদ চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি আইনশৃঙ্খলা, উন্নয়ন ও সুশাসন নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।” তিনি আরও বলেন, বিগত সময়ে যারা অন্যায়, দুর্নীতি ও লুটপাটে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। কুলিয়ারচরের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও শহর আধুনিকায়নে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিকেলে কুলিয়ারচর পৌর শহরের বেতিয়ারকান্দি গ্রামে তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সন্ধ্যায় তিনি জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। সেখানে তিনি বলেন, কুলিয়ারচরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সফরকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০