খুবি প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবিতে অনুষ্ঠিত বিএনসিসি নৌ-শাখার বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ-শাখার বাৎসরিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বিদায়ী ২১ ব্যাচের ক্যাডেটদের কাছ থেকে ২২ ব্যাচের ক্যাডেটদের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনসিসি নৌ-শাখা, খুবি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এস. এম. তাফসিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক মাসুদ হাসান (সিপিও-বিএন), পরিতোষ দাশ (পিও-বিএন) এবং শাহাবুদ্দীন (অফিস সহকারী, বিএনসিসি খুলনা ফ্লোটিলা)।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দায়িত্ব হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী ২১ ব্যাচের ক্যাডেটদের নিকট থেকে ২২ ব্যাচের ক্যাডেটদের কাছে নৌ-শাখার সাংগঠনিক ও প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর শেষে পিইউও (নেভাল উইং) এস. এম. তাফসিরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত নতুন ক্যাডেটদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী—

-ক্যাডেট কর্পোরাল আসিফুর রহমান হিমেল (বিএ ’২২ ব্যাচ) কে প্লাটুন ইনচার্জ,

-ক্যাডেট কর্পোরাল আফনান আজিজ (এমসিজে ’২২ ব্যাচ) কে ফিমেইল ইনচার্জ ও চিফ ফুড কো-অর্ডিনেটর,

-ক্যাডেট ল্যান্স কর্পোরাল নওরিন ইসলাম (বিজিই ’২২ ব্যাচ) কে চিফ অর্ডিন্যান্স ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

আরো পড়ুন...  প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সামরিক প্রশিক্ষকবৃন্দ ও বিদায়ী ক্যাডেটরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং নবীন ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিদায়ী ক্যাডেটদের স্বেচ্ছাসেবী কার্যক্রম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০