খুবি প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবিতে ফ্যাক্টচেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে ফ্যাক্টচেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুবিতে ফ্যাক্টচেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | ছবি: দৈনিক ইতিহাস

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ও তথ্যভিত্তিক অনুসন্ধানী সংগঠন দ্য ডিসেন্ট যৌথভাবে আয়োজিত “ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন” শীর্ষক কর্মশালা ২১ জানুয়ারি (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) রিজিওনাল মিডিয়া সাপোর্ট ফান্ডের সহযোগিতায় এই কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। তথ্যের ভ্রান্তিকরণ ও বিভ্রান্তিকর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ার বর্তমান সময়ে সাংবাদিকদের ফ্যাক্টচেকিং এবং তথ্য যাচাই একটি অপরিহার্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল প্রযুক্তির যুগে তথ্যের সহজলভ্যতা বেড়েছে, তবে ভুল তথ্যের প্রবাহও ততটাই বৃদ্ধি পেয়েছে। তাই সাংবাদিকদের সঠিক তথ্য যাচাই ছাড়া সংবাদ পরিবেশন করা উচিত নয়।

উপ-উপাচার্য আরও উল্লেখ করেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যৎ পেশাদার সাংবাদিক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আধুনিক সাংবাদিকতার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। ফলে তারা সমাজের প্রতি দায়বদ্ধ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারবে। তিনি কর্মশালাটিকে সময়োপযোগী এবং প্রশংসনীয় উল্লেখ করে খুবিসাসকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন...  খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, “সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। আর এই বিশ্বাসযোগ্যতা অর্জিত হয় সঠিক ফ্যাক্টচেকিংয়ের মাধ্যমে।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সাংবাদিকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। ক্যাম্পাস সাংবাদিকদের জন্য এই ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবিসাস’র উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। মূল আলোচক (কী-নোট স্পিকার) হিসেবে ছিলেন দ্য ডিসেন্ট-এর ডিজিটাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার হাসান আল মানজুর, যিনি ফ্যাক্টচেকিং এবং ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। কর্মশালায় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম সঞ্চালনা করেন।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, তথ্য যাচাই এবং ডিজিটাল ভেরিফিকেশন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও প্র্যাকটিক্যাল ধারণা পেয়েছেন। তারা বলেন, এই কর্মশালা তাদের সাংবাদিকতা পেশায় আরও দক্ষতা অর্জনে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০