খুবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবিতে মেসডা’র নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি তানভীর, সাধারণ সম্পাদক রাফিউল

খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)-এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এই জেলা শিক্ষার্থী সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাফিউল ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন প্রত্যয় কুমার দেবনাথ ও তাসনিমুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা নাজমুস সাদাত অঙ্কুর। এছাড়া অর্থ সম্পাদক মো. রিদয়, সহ-অর্থ সম্পাদক রোহান নাগিব তাসীন, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা বুশরা, ছাত্রী বিষয়ক সম্পাদক নাফিসা আত্তিরা, তথ্য বিষয়ক সম্পাদক হাবিবা সুলতানা বর্ষা এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সজীব রানা।

নবনির্বাচিত সভাপতি তানভীর আহমেদ জানান, সংগঠনটি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম, দক্ষতা বৃদ্ধির কর্মশালা এবং সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, মেসডাকে একটি দায়িত্বশীল ও সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য, যেখানে নতুন শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা পাবে।

আরো পড়ুন...  খুবিতে ’২১ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন -এর আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে মেসডা ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে এবং মেহেরপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০