মো: সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে র্যা‌বের অভিযানে জাল টাকার কারখানার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গাজীপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা‌ব) একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৫ লাখ ৪০ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র্যা‌ব-১ জানিয়েছে, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামে একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। আটক করা ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলার দত্তপাড়ার আঃ আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার শক্তিপুর বাজার এলাকার আঃ সালামের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৩), এবং ময়মনসিংহ জেলার হাতিম এলাকার মোঃ সুরুজ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

র্যা‌ব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উক্ত ভবনের পঞ্চম তলায় কয়েকজন ব্যক্তি জাল টাকা তৈরি ও বাজারে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১১:২৫ মিনিটে র্যা‌ব-১-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং আসামিদের জাল টাকা ছাপানোর সময় হাতেনাতে গ্রেপ্তার করে।

অভিযানের সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকার জাল নোট, চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি পেপার কাটার মেশিন, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, পেপার বাইন্ডার মেশিন, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি, ১০ রীম বিশেষ কাগজ, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট ও আঠা এবং অন্যান্য সরঞ্জাম। এছাড়া নগদ ১,৯০০ টাকা এবং কিছু ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়।

আরো পড়ুন...  কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে আসছিল। তারা আসন্ন রোজা, ঈদ এবং পূজার সময় বড় পরিমাণ জাল নোট সরবরাহের পরিকল্পনা করছিল।

র্যা‌ব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’-এর আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযান র্যা‌বের দক্ষতা এবং গোপন সংবাদের উপর নির্ভরশীলতার এক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশা করছে, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষকে জাল টাকার ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১০

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১২

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৪

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৫

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৬

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৭

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৯

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

২০