ইতিহাস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুজব নয়, সত্য—মুখ খুললেন তাহসান

গুজব নয়, সত্য—খুললেন তাহসান
ছবি : সংগৃহীত

গত বছরের শুরুতে বিয়ের ঘোষণার মাধ্যমে আলোচনার কেন্দ্রে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন সংসার শুরু করলেও এক বছরের আগেই সেই সম্পর্কে ভাঙনের সুর স্পষ্ট হলো। অবশেষে চলমান গুজব নিয়ে মুখ খুলেছেন তাহসান নিজেই।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তাহসান খান বলেন, “যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা আছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।” তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন তাহসান ও রোজা আহমেদ। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি তারা। খবরটি সামনে আসার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ হতাশা প্রকাশ করছেন, আবার কেউ ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছেন।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান আরও জানান, সংবাদ ও ফোনকলের চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার ভাষায়, “অনেক সংবাদ হচ্ছে, অনেক ফোন আসছে। আমি এখন একটু শান্তি চাই।” ব্যক্তিগত জীবনের এই সংকটময় সময়ে কিছুটা আড়ালে থাকতে চান বলেও জানান তিনি।

আরো পড়ুন...  বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লেখ্য, সংগীতজগতে যাত্রা শুরু করলেও অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তাহসান খান। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র—সব ক্ষেত্রেই তার সরব উপস্থিতি দর্শকমহলে প্রশংসিত। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে বড় পর্দায় অভিনয় করেও আলোচনায় ছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। রোজা দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের সঙ্গে যুক্ত। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা আইরা তাহরিম খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

দ্বিতীয় বিয়েও টিকল না—এই বাস্তবতায় আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে এলেন তাহসান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০