নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৬, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫: সেরা সংগঠক সম্মাননা পেলেন ফারুক হোসেন মজুমদার

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত “ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫” অনুষ্ঠানে সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর সভাপতি ফারুক হোসেন মজুমদার।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহিদ হোসেন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী এমপি। তাদের হাত থেকে সেরা সংগঠকের সম্মাননা গ্রহণ করেন ফারুক হোসেন মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিলকিস আক্তার জাহান শিরিন, রফিকুল আলম মজনু এমপি, আবুল হোসেন মজুমদারসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ফারুক হোসেন মজুমদারের দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে ট্রাবের সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি রেদোয়ান খন্দকার সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  অপেক্ষার নীল উপাখ্যান’—বিরহ ও প্রতীক্ষার নান্দনিক কাব্যভাষ্য

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১০

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১২

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৪

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৫

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৬

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৭

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৯

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

২০