পঞ্চগড় প্রতিনিধি
২৮ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

পঞ্চগড়ের তেতুলিয়ায় এক পুলিশ সদস্যের বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তালা কেটে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত রোববার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার পুরাতন বাজার সংলগ্ন মমিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাওসার হোসেন বর্তমানে বাংলাদেশ পুলিশ এর সদস্য হিসেবে তেতুলিয়া মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে বাসা ফাঁকা থাকার সুযোগে চোরচক্র ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাওসার হোসেনের ব্যবহৃত কালো রঙের Honda XBlade মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সিবিই-৮৮০০৬৪১৫।

ভুক্তভোগী কাওসার হোসেন জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, “বাসায় তখন কেউ ছিল না। সুযোগ বুঝে চোরেরা তালা কেটে মোটরসাইকেলটি নিয়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি মোটরসাইকেলটির সন্ধান পান, তাহলে নিকটস্থ থানা অথবা ০১৭৪০-২০৭৮৫৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।”

এ বিষয়ে তেতুলিয়া মডেল থানা এর অফিসার ইনচার্জ মুহাম্মদ লাইছুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আরো পড়ুন...  সুন্দরবনে বাঘের হামলায় গুরুতর আহত মৌয়াল

স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং চোরচক্র শনাক্তে পুলিশের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০