খুবি প্রতিনিধি:
৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণাঞ্চলের জ্ঞানের বাতিঘর : খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি : দৈনিক ইতিহাস

সবুজে ঘেরা নান্দনিক ক্যাম্পাস, আধুনিক গবেষণাগার ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সমন্বয়ে দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অগ্রদূত হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। খুলনা-সাতক্ষীরা মহাসড়কসংলগ্ন ময়ূর নদীর তীরে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি শুরু থেকেই রাজনীতিমুক্ত ক্যাম্পাস হিসেবে পরিচিত, যা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিষ্ঠাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে ছিল মাত্র দুটি স্কুল ও চারটি ডিসিপ্লিন, যেখানে ভর্তি হয়েছিল ৮০ জন শিক্ষার্থী। প্রাথমিক পর্যায়ের ডিসিপ্লিনগুলো ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ব্যবসায় প্রশাসন এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো বিবিএ (BBA) প্রোগ্রাম চালু করার গৌরবও অর্জন করে খুলনা বিশ্ববিদ্যালয়।

বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৮টি স্কুল, ১টি ইনস্টিটিউট ও ২৯টি ডিসিপ্লিন। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ২৩১ জন এবং শিক্ষক রয়েছেন ৫২০ জন। ফলে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত দাঁড়িয়েছে প্রায় ১৫:১, যা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সেশনজটমুক্ত এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার সুযোগ করে দিচ্ছে।

১০৬ একর বিস্তৃত ক্যাম্পাসজুড়ে আধুনিক একাডেমিক ভবনের পাশাপাশি রয়েছে পাঁচটি আবাসিক হল—এর মধ্যে তিনটি ছেলেদের এবং দুটি মেয়েদের জন্য। শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসজীবনকে করে তুলেছে নিরাপদ ও সুসংগঠিত।

আরো পড়ুন...  রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আউটকাম-বেইজড এডুকেশন (OBE) ভিত্তিক কারিকুলাম অনুসরণ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জনে সহায়ক। QS World University Ranking 2026 অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪০০+ তালিকায়।

একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও খুলনা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ২৭টি সক্রিয় ক্লাব রয়েছে, যা শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট, টেনিস, দাবাসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার সুব্যবস্থা।

সব মিলিয়ে শিক্ষা, গবেষণা ও সৃজনশীলতার সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আজ দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার এক নির্ভরযোগ্য কেন্দ্র এবং দেশের জ্ঞানভিত্তিক উন্নয়নের পথে একটি উজ্জ্বল বাতিঘর হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করে রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০